ভাইভা অভিজ্ঞতা – ( স্কুল পর্যায় – ২ ) ১৮ তম নিবন্ধন

১৮ তম শিক্ষক নিবন্ধন ভাইভা অভিজ্ঞতা স্কুল ২ :
নাম:Zakiya Sultana Bristy
জেলা:চট্টগ্রাম,

সালাম দিয়ে ভিতরে ঢুকে,বোর্ড প্রধান স্যার চেয়ারে বসতে বললেন।
বোর্ড প্রধান: Introduce Yourself
Ans:ইংরেজিতে নিজের মতো করে সাজিয়ে বলেছি।
প্রশ্ন: Where was Dr. Muhammad Yunus born?
Ans: Dr.Muhammad Yunus was born at Hathazari in Chattogram.

বোর্ডের ২য় স্যার একটা খাতা দিয়ে কিছু ইংরেজি বানান লিখতে বলেলেন, Diarrhoea,Dinosaur, Secretary,Bureaucracy,Discrimination.
বোর্ড স্যার:বলেন তো, আমার চট্টগ্রাম যাবার কথা ছিল ইংরেজি কী হবে?
Ans: I was supposed to go in Chattogram.
প্রশ্ন: তোমার প্রিয় লেখক কে?
উত্তর: হুমায়ূন আহমেদ
প্রশ্ন:তিনি কী হিসেবে বাংলা সাহিত্য খ্যাতি অর্জন করেন?
উত্তর: তিনি বাংলাদেশের জনপ্রিয় কথাসাহিত্যিক ছিলেন
বোর্ড প্রধান:
প্রশ্ন:মা – বাবা বেঁচে আছেন?
উত্তর: জ্বী স্যার,বেঁচে আছেন
প্রশ্ন: লিখিত পরীক্ষা কেমন দিয়েছো?
উত্তর: আলহামদুলিল্লাহ ভালো দিয়েছি স্যার।
বোর্ড প্রধান:ঠিক আছে,Best of luck Bristy.
তারপর সালাম দিয়ে আসার সময়,তখন স্যার বলছে
“বৃষ্টি পড়ছে” এটার ইংরেজি বলে যাও।
Ans; It’s raining
বোর্ড স্যার: very Good এবার আসতে পারো।
আবার সালাম দিয়ে বের হয়ে এসেছি।

Scroll to Top