বৃত্ত ( সকল পরীক্ষার জন্য অতি গুরুত্বপূর্ণ )

প্রাইমারি শিক্ষক নিয়োগ – ২০২৩
জ্যামিতি – বৃত্ত
মুখস্থ করুন [ ৯৯% গুরুত্বপূর্ণ ]
১। বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ বা বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক ।
২। বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান সকল বৃত্তস্থ কোণ সমান।
৩। অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ বা ৯০°
৪। বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ ৩৬০°
৫। বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের যেকোনো দুইটি বিপরীত কোণের সমষ্টি ১৮০° বা ২ সমকোণ।
৬। বৃত্তের ব্যাসার্ধ r হলে পরিধি = 2πr
৭। বৃত্তের ক্ষেত্রফল = πr2
৮। বৃত্তের যেকোনো বিন্দুতে একটি মাত্র স্পর্শক অঙ্কন করা যায়।
৯। বৃত্তস্থ সামান্তরিক একটি আয়তক্ষেত্র।
১০। বৃত্তের অধিচাপে অঙ্কিত কোণ সুক্ষ্মকোণ।
১১। বৃত্তের উপচাপে অঙ্কিত কোণ স্থুলকোণ।

বিভিন্ন চাকরি পরীক্ষায় আসার মত অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তরঃ-
১। দুইটি নির্দিষ্ট বিন্দু দিয়ে কয়টি বৃত্ত আঁকা যায় ? উত্তরঃ- অসংখ্য । ৯৯%
২। কোনো বৃত্তের ব্যাসার্ধ ১০% কমলে এর ক্ষেত্রফল শতকরা কত কমবে? উত্তরঃ- ১৯%। ৯৯%
৩। ১৩ সেমি ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্র হতে ৫ সেমি দূরত্বে জ্যা এর দৈর্ঘ্য কত ? উত্তরঃ- ১২ সেমি। ৯৯%
৪। ৭ সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? উত্তরঃ- ৯৮ বর্গ সেমি। ৯৯%
৫। বৃত্তের ব্যাস তিনগুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে? উত্তরঃ- ৯ গুণ।
৬। বৃত্তের ব্যাস চারগুণ বৃদ্ধি করলে এর ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে? উত্তরঃ- ১৬ গুণ। ৯৯%
৭। বৃত্তের কেন্দ্র হতে পরিধি পর্যন্ত দুরত্বকে বলা হয় – ব্যাসার্ধ । ৭০%
৮। ১৩ সে.মি. ব্যাসার্ধ বিশিষ্ট কোন বৃত্তের কেন্দ্র হতে ২৪ সে.মি. দীর্ঘ জ্যা- এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত? উত্তরঃ- ৫ সেমি। ৭০%
৯। বৃত্তের কেন্দ্র হতে ২৪ সেমি দীর্ঘ জ্যা এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য ৫ সেমি হলে ব্যাসার্ধের দৈর্ঘ্য হবে? উত্তরঃ- ১৩ সেমি। ৯৯%
১০। কোনো বৃত্তের ১০ সেমি দীর্ঘ একটি জ্যা কেন্দ্র হতে ১২ সেমি দূরে অবস্থিত। বৃত্তটির ব্যাসার্ধ কত সেমি? উত্তরঃ- ১৩ সেমি। ৯৯%
১১। বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত ? উত্তরঃ- ২২/৭ বা 2πr : 2r । ৭০%
১২। একই চাপের উপর দণ্ডায়মান পরিধিস্থ কোণের পরিমাণ ৪০ হলে কেন্দ্রস্থ কোণের পরিমাণ কত হবে ? উত্তরঃ- ৮০° । ৯৯%
১৩। দুটি বৃত্ত যদি পরস্পর স্পর্শ করে তবে কেন্দ্র হতে স্পর্শ বিন্দুগামী সরলরেখা দুটির অন্তর্ভুক্ত কোণ – সরলকোণ। ৮০%
১৪। দুটি পরস্পর ছেদী বৃত্তে কয়টি সাধারণ স্পর্শক আঁকা যায়? উত্তরঃ- ২ টি । ৯৯%
১৫। একটি গাড়ির চাকা প্রতি মিনিটে ৯০ বার ঘুরে। এক সেকেন্ডে কত ডিগ্রি ঘুরে? উত্তরঃ- ৫৪০° । ৯৯%
১৬। একটি চাকার ব্যাস ৬৩ সেন্টিমিটার। চাকাটি ১০০ বার ঘুরলে কত পথ অতিক্রম করে? উত্তরঃ- ১৯৮ মিটার। ৮০%
১৭। একটি চাকার পরিধি ৬.২৫ মিটার। ৪০ কি.মি পথ যেতে চাকাটি কত বার ঘুরবে? উত্তরঃ- ৬৪০০ বার। ৮০%
১৮। একটি চাকার পরিধি ৫ মিটার। ২০ মাইল পথ অতিক্রম করতে চাকাটি কতবার ঘুরবে? উত্তরঃ- ৬৪০০ বার । ৯৯%

Scroll to Top