ভাইভা অভিজ্ঞতা
বিষয় : জীববিজ্ঞান
নিবন্ধন : ১৭ তম
তারিখ : ২৬/১১/২০২৩
বোর্ড : ৩
বোর্ডের সদস্য সংখ্যা : ৩
প্রথমেই নমস্কার দিয়ে ভিতরে প্রবেশ করার অনুমতি চেয়েছিলাম।
বোর্ড প্রধান অনুমতি দেয়ায় প্রবেশ করলাম।
ভিতরে গিয়ে আরেকবার নমস্কার দেয়ায় আমাকে মাঝের চেয়ারে বসতে বললেন বোর্ড প্রধান।
বাম দিকে থাকা একজন স্যার আমার সকল কাগজপত্র চাইলেন।
আমি হালকা ঘুরে তাকে কাগজপত্র জমা দিলাম।
বোর্ড প্রধান : পড়াশোনা কোথায় থেকে করেছেন?
আমি : কারমাইকেল কলেজ, রংপুর।
বোর্ড প্রধান : মাস্টার্স কমপ্লিট করেছেন? কোন সাবজেক্টে?
আমি : মাস্টার্স কমপ্লিট করেছি স্যার। বোটানিতে অনার্স ও মাস্টার্স দুটোই।
বোর্ড প্রধান বিষয়ভিত্তিক অভিজ্ঞ এক্সটার্নাল ম্যামের দিকে ইঙ্গিত করে প্রশ্ন করতে বললেন।
আমি হালকা ডানে ঘুরে ম্যামের দিকে চেয়েছিলাম।
ম্যাম : কোষ কি? কত প্রকার ও কি কি?
আমি : উত্তর করলাম।
ম্যাম : দেহকোষ ও জননকোষে ক্রোমোসোমের সংখ্যা কত?
আমি : উত্তর করলাম।
ম্যাম : আদিকোষ ও প্রকৃতকোষ চিনবেন কিভাবে?
আমি : উত্তর করলাম।
ম্যাম : ডাইকটিলিডনিস ও মনোকটিলিডনিস কি? বৈশিষ্ট্য বলেন।
আমি : উত্তর করলাম।
ম্যাম : জিনতত্ত্বের জনক কে?
আমি : উত্তর করলাম।
ম্যাম বোর্ড প্রধান স্যারের দিকে তাকালেন।
স্যার বললেন ম্যাম আরো প্রশ্ন করবেন এনাকে?
ম্যাম বললেন প্রয়োজন নেই, এনার বেসিক ভালো।
বোর্ড প্রধান স্যার আমাকে শুভকামনা জানালেন এবং আসতে বললেন।
আমি আবারও নমস্কার দিয়ে রুম থেকে বের হয়ে আসলাম।
সৌমিক দে
সহকারী শিক্ষক (জীববিজ্ঞান)
কিশোরপুর এন ইউ এ উচ্চ বিদ্যালয়,
উলিপুর, কুড়িগ্রাম।